বাংলারজমিন

নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে আম পাড়াকে কেন্দ্র করে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় মোজাম্মেল হক ওরফে বাবু (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালত নাহিদ নিয়াজী আসামির...

গাজীপুরে মা-ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাই করতে চালক আতাউর রহমান ওরফে আতা মিয়া (৬০) কে নৃশংসভাবে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ছিনতাই করা অটোরিকশা, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, হাতুড়ি, রশি ও অটোরিকশা বিক্রির ২২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এদিকে ছেলের হত্যার খবর শুনে মানসিক...

শিশু নন্দিনী হত্যা মামলার রায়, বিধানের মৃত্যুদণ্ড

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামের স্কুলছাত্রী নন্দিনী রায় (৭) হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার অপর দুই আসামি রণজিৎ কুমার রায় ও মমতা রানীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার লালমনিরহাটের দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন। মামলাটি বিচারের জন্য...

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামের গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. শামছুল আলম এ রায় ঘোষণা করেন।...

আমরা কথায় কাজী না, কাজে কাজী: শওকতুল ইসলাম এমপি

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

মৌলভীবাজার-২ আসনের (কুলাউড়া) সংসদ সদস্য আলহাজ মো. শওকতুল ইসলাম বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল আমাদের এই সরকার। আমরা কথায় কাজী না, কাজে কাজী। আমরা উন্নয়নে বিশ্বাসী। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। ইতিমধ্যে শিক্ষা নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যার সুফল আমরা সকলেই...

সুবর্ণচরে জিপিএ-৫প্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে এমপি শাহজাহানের সংবর্ধনা

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

সুবর্ণচর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত ৬০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকাল ৩টায় উপজেলার চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলহাজ মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। চরবাটা...

আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে সিউক

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এ বিষয়টি রোববার দুপুরে অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সিউকের আওতাধীন এলাকা নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এতে সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার ৪১টি ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকা অন্তর্ভুক্ত করার কথা বলা...

সিলেটে শ্রমিক পরিবারকে জেলা ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ রানা বলেছেন, একজন পরিবহন শ্রমিকের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, এর সঙ্গে একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎও থমকে যায়। তিনি রোববার বিকালে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্ট-২১৫৯) এর উদ্যোগে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১৮ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে...

ভবন নয়, শিক্ষার মান নিশ্চিত করুন: ডেপুটি স্পিকার

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

নেত্রকোণার দুর্গাপুরে উপজেলার মাধ্যমিক শিক্ষকদের উদ্দেশ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ নয়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বছর উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল সন্তোষজনক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। রোববার দুপুরে উপজেলার বিরিশিরি কালচারাল একাডেমির মিলনায়তনে...

চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৭ হাজার খাতা পুনর্মূল্যায়নের আবেদন, ইংরেজি-গণিতে বেশি

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। এবার ৩৯ হাজার ৭৯৮ পরীক্ষার্থী মোট ১ লাখ ৩৭ হাজার ৬০১টি খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছে। এর মধ্যে ইংরেজি ও গণিত বিষয়ে আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি।জানা গেছে, ইংরেজি বিষয়ে ২০ হাজার ৪০০টি এবং গণিতে...

কুমিল্লায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ দীপ রুদ্র পাল (২২) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দীপ রুদ্র পাল ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার সদর থানার এডিনগর এলাকার বাসিন্দা। সে মৃত দিলীপ রুদ্র পাল...

আদমজী পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্ক

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল সকালে কাজে যোগ দেয়ার কিছুক্ষণ পর কয়েক দফায় নারী শ্রমিকসহ কয়েকজন অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়লে পরিস্থিতি বিবেচনায় কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।এর আগে শনিবারও একই কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও...

নান্দাইলে চালবোঝাই ট্রাক উল্টে চালক নিহত

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

নান্দাইলে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে মো. হুমায়ুন (২৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা তার ছোট ভাই মামুন গুরুতর আহত হয়েছেন। রোববার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার আমলিতলা জোরপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন শেরপুরের ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মো....

চট্টগ্রামে বাসচাপায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যাওয়া ৩ নম্বর রুটের বাসের চাপায় দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী পথচারীও আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া ওয়ালটন ও ভিজ্যুয়াল গার্মেন্টসের সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অরুণ দাশ (৫৯) ও আজিজুল হক...

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

‎লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে রাহাদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাইদুল্লাহ মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রাহাদ একই এলাকার থুবমিঝি বাড়ির মফিজ উদ্দিন মিস্টারের ছেলে।‎স্থানীয় সূত্রে জানা যায়, রাহাদ সাইদুল্লাহ মাঝি বাড়ির হারিছ উদ্দিনের নতুন ভবনের বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ করছিলেন। ওই সময়...

‎ বৌলাই নদীতে নিখোঁজ শিশুর লাশ ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত হাউজবোট থেকে ছিটকে পড়ে নিখোঁজ রুকাইয়া নুর (১০) নামের শিশুর লাশ ৪২ ঘণ্টা পর বৌলাই নদীতে ভেসে উঠেছে। রোববার ভোরে পিরোজপুর গ্রামের বোরহান উদ্দিনের বাড়ির সামনে বৌলাই নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা শিশুটির লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার...

উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষক নিহত

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের নিশিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলামের ছেলে এবং সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় মোশাররফ হোসেন (৪৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার শ্যামলীপাড়া মোহনপুর রোডের পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কালিয়াকৈর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত...

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে সকালে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি ওই...

শ্রীনগরে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

শ্রীনগরে পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের মোল্লা বাড়ির পাঁচ বছরের ইব্রাহিম ও সাড়ে তিন বছরের রায়হানকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন তাদের সন্ধান করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সকার ১১টার...

ওমরাহ যাত্রী অটোচালককে আটকে দেয়ায় তোলপাড়

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

প্রশ্ন পুরনো। ওমরাহ যাত্রীদের ইমিগ্রেশন পুলিশ কি আটকাতে পারে? আইনে অনেক ফারাক। ইমিগ্রেশন পুলিশ যে কাউকেই আটকাতে পারে। তাই বলে ওমরাহ যাত্রীকেও। এ নিয়ে প্রায়ই হেনস্তার অভিযোগ আসে। কোনো প্রতিকার মিলে না। এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছে। যেটি নিয়ে তোলপাড় হচ্ছে নেটদুনিয়া। সিলেটের বিয়ানীবাজারের অটোরিকশাচালক সুমন আহমদ...

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ১৫ দিনে নিহত ১৪

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

গত ১৫ দিনে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। জানা গেছে, চালকের ঘুম, বিশেষ করে ভোর ও সকালে বড় দুর্ঘটনা বেশি ঘটছে। এ ছাড়া যত্রতত্র পার্কিং ও হাটবাজার-মহাসড়কের পাশে ভাসমান দোকান হাটবাজার কেন্দ্রিক যানজট দুর্ঘটনার ঝুঁকি সিলেট-ঢাকা মহাসড়ক যেন দিন-দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশেষ...

উপহার নিয়ে দেশে ফেরার কথা ছিল রাসেলের, এখন ফিরবে লাশ

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

সৌদি আরবে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের প্রবাস জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কুমিল্লার মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের জন্য কেনাকাটাও করেছিলেন। কিন্তু পরিবারের জন্য কেনা সেই উপহারসামগ্রী নিয়ে আর দেশে ফেরা হলো না তার। দেশে ফেরার প্রস্তুতির মধ্যেই সৌদি আরবে আকস্মিক মৃত্যুর শিকার হয়েছেন তিনি। শনিবার দুপুরে সৌদি আরবের...

কলকাতায় আগুনে পুড়ে নিহত আহমেদ বাবুর দাফন

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

আমিনবাজারের বাবু কলকাতায় গিয়েছিলেন ব্যবসার মালামাল আনতে। একটু সচ্ছলতার আশায়, ব্যবসার মালামাল কিনে নতুন করে একটু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়েই ভারতে গিয়েছিলেন আহমেদ বাবু। দীর্ঘ দুই বছর পর ভিসা পেয়ে সোমবার রাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছানোর মাত্র দু’দিনের মাথায় কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে...

খাল পুনঃখননের ১ কোটি ৩৬ লাখ টাকা কোষাগারে জমা

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

ডুমুরিয়ায় খাল পুনঃখনন প্রকল্পে সাশ্রয়কৃত ১ কোটি ৩৬ লাখ টাকা কোষাগারে জমা দিয়ে প্রশংসিত হয়েছেন ডুমুরিয়ার ইউএনও। কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় প্রকল্পের বরাদ্দ থেকে সাশ্রয় হয় এই অর্থ। স্বচ্ছতার সঙ্গে প্রকল্প থেকে সাশ্রয় হওয়া টাকা কোষাগারে জমা দেয়ার বিষয়টিকে সাধুবাদ জানানোর পাশাপাশি প্রশংসা করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সহ...

সুনামগঞ্জ-সাচনা সড়কে সাড়ে ৪ হাজার গাছ কাটছে বনবিভাগ

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

সুনামগঞ্জ-সাচনা সড়কের ১৯ কিলোমিটার এলাকায় সড়ক প্রশস্তকরণের অজুহাত দেখিয়ে গত দুইদিন ধরে প্রায় সাড়ে ৪ হাজার গাছ কাটা অব্যাহত রেখেছে বনবিভাগ। অথচ সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে থাকা এই সড়কে প্রশস্তকরণের কোনো প্রকল্পই নেয়নি সড়ক বিভাগ। এ ঘটনায় বৃক্ষপ্রেমী, পরিবেশকর্মীসহ স্থানীয়রা ফুঁসে উঠছেন। গাছ কাটা বন্ধে শনিবার বিকালে হাওর ও...

সিলেটে পৌঁছে ট্রিপল মার্ডারের বিচার চাইলেন লন্ডন প্রবাসী হেলাল

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরী। একইসঙ্গে সিলেটের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রবাসীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার সকালে যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে...

জানালা দিয়ে পানি চাইলো শিশুরা, তালা ভেঙে মায়ের লাশ উদ্ধার

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। রোববার সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা...

লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

নাটোরের লালপুরে প্রতারণার শিকার আব্দুলপুর সরকারি কলেজের সেই ৮ শিক্ষার্থী অবশেষে এইচএসসি পরীক্ষার প্রথম পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। আজ (সোমবার) সকাল ১০টায় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ কেন্দ্রে বিশেষ ব্যবস্থাপনায় বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নেবেন তারা। মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড....

চট্টগ্রামে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে মাথা ফাটলো যাত্রীর

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

চলন্ত কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ছোড়া পাথরের আঘাতে শাহিন আহমেদ (৩৯) নামে এক যাত্রী আহত হয়েছেন। শনিবার বিকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ইসলামাবাদ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পাথরের আঘাতে তার মাথা ফেটে যায়। পরে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত শাহিন আহমেদ জানান, তিনি ঢাকার উত্তরা থেকে কক্সবাজার...

শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। গত শনিবার বিকাল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।...

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২৪ আগস্ট (সোমবার), ২০২৬

নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেরিন সুলতানা। সভায় উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত মদের পাট্রা স্থানান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নবীগঞ্জ শহরের যানজট ও ফুটপাথের উৎপাত নিরসনে নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের উদ্যোগ গ্রহণ, উপজেলার কুর্শি...