দেশ বিদেশ

সোহ্রাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬

রাজধানীর শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলম শেখ (৪১) মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার। তিনি রাজধানীর রূপনগরের টিনশেড এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান অয়ন নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১১টার পরে হাসপাতালের ভেতরে জাতীয়...

কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬

এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন এবং উত্তীর্ণদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এসএসসি-২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, বিশেষ...

খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা

২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,...

এবার তামাবিলে আটক সিলেটের আলোচিত কামাল

২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬

সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। আওয়ামী লীগ জমানায় ছিলেন উপজেলা চেয়ারম্যান। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি বার বার আলোচনায় এসেছেন। তবে দু’টি ঘটনায় তিনি বেশি আলোচনায় আসেন। প্রথম ঘটনা ২০২৪ সালের ৭ই সেপ্টেম্বর। গণ-অভ্যুত্থানের পরপরই। পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে পালাচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। কামাল আহমদের বাড়ি...

সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে প্রশ্ন জামায়াত আমীরের

২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের চলমান ঘটনাকে কেন্দ্র করে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গতকাল জামায়াত আমীরের ভেরিফায়েড এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।ফেসবুক পোস্টে জামায়াত আমীর বলেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক...

‘স্নাইপারের অভাব ছিল’ প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল এসআরবি-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আবু বকরকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে...

আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি এবং ওই দলের আচরণ এবং কথাবার্তায় মিল রয়েছে। অতীতের মতো এখনো তারা বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দু’টি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে দ্রুত ওয়েবসাইটটি চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, এটি শুধু বাংলাদেশ ব্যাংকের সমস্যা নয়, বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা...

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাজি পুতিন

২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬

ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাত নিরসনে আগামী মাসেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এ আলোচনা হবে। বুধবার সেন্ট পিটার্সবার্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর ক্রেমলিন এই তথ্য জানায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৈঠকের শুরুতে...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ

৭ শীর্ষ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান দমনে সংঘটিত হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। পূজার ছুটি শেষে আগামী রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়মিত কার্যক্রম শুরু হলে এ মামলার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।অভিযোগপত্রে সাবেক...

পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে বুধবার একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান, তুরস্ক, কাতার ও ইন্দোনেশিয়া। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পারস্পরিক সহযোগিতা আরও গভীর এবং অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলার আগ্রহের প্রতিফলন হিসেবে দোহায় চার দেশ ‘বদর সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেছে। বিবৃতিতে...

এসআইআর-এর মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে সরকার, অভিযোগ কংগ্রেসের

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

ভারত সরকারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেইসঙ্গে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন।তিরুবনন্তপুরমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে থারুর বলেছেন, এই প্রক্রিয়ার জবাবদিহিতার দাবিতে কংগ্রেস ১লা নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে একটি সমাবেশ করবে।...

হুতিদের হামলার মধ্যে সৌদি আরবে ফরাসি প্রেসিডেন্ট

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন। সৌদি আরবের ওপর কয়েক সপ্তাহ ধরে হুতিদের হামলার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো সফরের শেষ পর্যায়ে আকস্মিকভাবে রিয়াদ সফরের সিদ্ধান্ত নেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। এ মাসে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবে হামলা জোরদার করার পর দেশটিতে সফর করা প্রথম...

ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি আরবের বিমানবন্দরে পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার থেকে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। অপরদিকে, আগামী রোববার (২৫শে অক্টোবর) থেকে ঢাকা-রিয়াদ রুটেও একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পাশাপাশি জেদ্দা ও মদিনা রুটেও ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার...

জ্বালানি সাশ্রয়ে ইসি’র নতুন উদ্যোগ

৫০০ মাঠ কার্যালয়ে বসছে সোলার প্যানেল

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

বিশ্ব জুড়ে জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে দেশের প্রায় ৫০০টি মাঠপর্যায়ের কার্যালয়ে সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নেয়া হচ্ছে। প্রাথমিকভাবে দেশের সব উপজেলা নির্বাচন অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দিয়েছে ইসি সচিবালয়। বুধবার নির্বাচন কমিশনের...

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সফরকালে বাগেরহাটের মোংলা বন্দর সমপ্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে তিনি যোগ দেবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরে সকাল...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু নিখোঁজ দুই

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, লাইফগার্ড ও বিচকর্মীরা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ দু’জনের সন্ধান পাননি। পুলিশ ও লাইফগার্ড সূত্রে জানা গেছে,...

শাহজালালে তিন যাত্রীর লাগেজ চুরি, অভিযুক্ত গ্রেপ্তার

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় অভিযুক্ত জসিমকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। চাঁদপুরের কচুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চুরি হওয়া তিনটি লাগেজও উদ্ধার করা হয়। বুধবার এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান এ তথ্য জানান।...

বিরোধী দল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে: গোলাম পরওয়ার

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ক্ষমতাসীন বিএনপি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বিএনপিকে লক্ষ্য করে বলেন, তারা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে। গতকাল দুপুরে রাজধানীর তোপখানা রোডে ১১ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে গোলাম...

‘১৩ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ লাখ ২৬ হাজার জনের’

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

দেশে ২০১৪ সাল থেকে চলতি বছরের ৩০শে জুন পর্যন্ত ১৩ বছরে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন আহত হয়েছেন। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব...

গভীর রাতে মহাসড়ক থেকে দুই শিশুকে উদ্ধার করলো পুলিশ

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

বাবা-মাকে ফাঁকি দিয়ে গভীর রাতে পায়ে হেঁটে খালার বাড়ি কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছিল ৭ ও ১২ বছর বয়সী দুই শিশু। কিন্তু চার কিলোমিটার পথ পাড়ি দিতেই দিক হারিয়ে কান্নায় ভেঙে পড়ে তারা। পরে পুলিশের টহল দল তাদের উদ্ধার করে দীর্ঘ খোঁজাখুঁজির পর ভোরে পরিবারের কাছে ফিরিয়ে দেয়। মঙ্গলবার রাত ১১টার...

ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে মেরিন ড্রাইভের দুই শতাধিক রিসোর্ট

২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬

লাইসেন্স নেই, পরিবেশগত ছাড়পত্র নেই। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নোটিশ দেয়ার পরও চলছে রিসোর্টের ব্যবসা। কক্সবাজারের উখিয়ার ইনানী ও পাটুয়ারটেক সৈকত এলাকায় গড়ে ওঠা হোটেল, রিসোর্ট ও কটেজের নিরাপত্তাব্যবস্থা নিয়ে এমনই উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। মেরিন ড্রাইভের ২০০টির বেশি স্থাপনাকে অগ্নিনিরাপত্তার লাইসেন্স না থাকায় নোটিশ দিয়েছে ফায়ার সার্ভিস। পরিবেশ অধিদপ্তরের...