আর মাত্র একদিন পরই পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। শনিবার সকাল থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
যাত্রীরা জানান, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ভোরের আলো ফোটার আগেই ঘর থেকে বেরিয়েছেন অনেকে। বাস ধরতে যেন কোনোভাবেই দেরি না হয়, সেজন্য আগেভাগেই টার্মিনাল ও কাউন্টারে গেছেন তারা।
