রিসেট

কুমিল্লায় ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১৫ জুন (শনিবার), ২০২৪ Archive 2022Source: অনলাইন ডেস্ক

কুমিল্লায় লিচুবাহী ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যানকে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে লিচুবাহী ট্রাক ধাক্কা দেয়। এই সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হন।