রিসেট

সাকিবের চেয়ে বেশি প্রার্থী লড়ছে মাশরাফির বিরুদ্ধে

প্রকাশিত: ১ ডিসেম্বর (শুক্রবার), ২০২৩ Archive 2022Source: অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২ হাজার ৭৪১ জন। ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির তথ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটার সাকিব আল হাসানের থেকে মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে লড়তে চান অধিক প্রার্থী। এবারের নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। এই আসন সাকিবসহ মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এই আসনে মোট প্রার্থী নয়জন।