হাঁটি হাঁটি পা পা করে ২৬ বসন্তে মানবজমিন। সেই শুরু থেকেই আপসহীনভাবে বস্তুনিষ্ঠ খবর প্রচার করে আসছে মানবজমিন। তবে এ লড়াই অতটা সহজ ছিল না। মানবজমিন ‘কারও তাঁবেদারি করে না’ এই স্লোগান ধারণ করে সাংবাদিকতার চর্চা করছে। এই স্লোগানটা আমার সবচেয়ে ভালো লাগে। সেই শুরু থেকে মানবজমিন দেখে আসছি। মানবজমিন একইভাবে সংবাদ প্রচার করে আসছে। মানবজমিন কোনো পক্ষের নয়, না সরকারের না বিরোধী দলের। মানবজমিন বরাবরই দেশ এবং জনগণের পক্ষে।
মানবজমিনে দেশ ও জনগণ সংক্রান্ত বিস্তারিত সকল খবর প্রকাশে সর্বদা তৎপর রয়েছে। এটি সাহস এবং বিবেকের কাগজ। এই সাহস এবং বিবেকের জন্য আমরা কৃতজ্ঞ। দেশে যারা মানবজমিনের একনিষ্ঠ পাঠক আছে তারাও কৃতজ্ঞ থাকবে।
মানবজমিন যে অবয়বে, যে আকারে প্রকারে আছে আমি সেটাই দেখতে চাই। আমি এর কোনো পরিবর্তন দেখতে চাই না।
নতুন প্রজন্ম যদি সত্য খবর জানতে চায়, বস্তুনিষ্ঠ খবর পড়তে চায় তাহলে অবশ্যই তাদের মানবজমিন পড়া উচিত। মানবজমিন দেশের প্রথম ট্যাবলয়েড পত্রিকা। এর আগে দেশের মানুষের ট্যাবলয়েড পত্রিকার সঙ্গে তেমন এটা পরিচয় ছিল না। পত্রিকাটি ছোট হওয়ায় এটি পড়তেও পাঠকরা স্বাচ্ছন্দবোধ করেন। সামনের দিনগুলোতে মানবজমিন আরও এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।
(অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাসবিদ, সাবেক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়)
