রিসেট

দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চান উদ্যোক্তা নিলয়

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

লেখাপড়া করা অবস্থা থেকেই ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহ ছিল ব্রাহ্মণবাড়িয়ার নিলয় হাসান শামীমের। সেই আগ্রহ থেকেই ডিজিটাল বিপণনকারী হিসেবে কাজ শুরু করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে এখন তিনি পরিচিত মুখ। দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান তিনি।

নিলয় হাসানের উদ্যোক্তা হওয়ার যাত্রা খুব সহজ ছিল না। নিজের স্বপ্ন অর্জনের জন্য তিনি দিনরাত পরিশ্রম করেছেন। নবীনগর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন নিলন । তিনি মূলত তার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে বিভিন্ন পণ্যের প্রমোশন করে থাকেন। বর্তমানে তার পেজের ফলোয়ার সংখ্যা প্রায় এক লাখ।

নিলয় জানান, অষ্টম শ্রেণিতে পড়াকালীন তিনি তার মার মোবাইল দিয়ে কাজ শুরু করেন। কিছুদিনের মধ্যে তিনি ডিজিটাল মার্কেটিং থেকে আয় শুরু করেন। উপার্জনের প্রথম অর্থ নিয়ে তিনি একটি মোবাইল ক্রয় করেন। তারপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৩ হাজার টাকার একটি মোবাইল দিয়ে কাজ শুরু করে আজ তার ডিজিটাল মার্কেটিংয়ের সেটআপ রয়েছে প্রায় ৩ লাখ টাকার।

তিনি আরও বলেন, আমি দেশের জন্য কিছু করতে চাই। বাংলাদেশকে ডিজিটাল মার্কেটিংয়ে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এইচএসসি পাস করে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর উচ্চতর ডিগ্রি নেবেন বলেও জানান তিনি।