রিসেট

শেষ হলো এসএ টোয়েন্টি আসছেন মিলার-মহারাজ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

বিপিএলের সঙ্গে বিশ্ব্বজুড়ে একাধিক টুর্নামেন্ট চলায় বিদেশিদের ঠিকমতো পাচ্ছিল না বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো। শনিবার ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয়েছে এসএ টোয়েন্টির এবারের আসর। যেখানে ডারবানস সুপার জায়ান্টসকে ৮৯ রানে দ্বিতীয় শিরোপা জিতেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। আর বিপিএল যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার দুই শীর্ষ তারকা ডেভিড মিলার ও কেশব মহারাজ।
কেপ টাউনে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৪ রানের সংগ্রহ করে সানরাইজার্স। দলের হয়ে ফিফটি করেন টম অ্যাবেল ও ত্রিস্টান স্টাবস। সুপার জায়ান্টসের অধিনায়ক কেশব মহারাজ ৩৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। জবাবে ডারবানস সুপার জায়ান্টস ১৭ ওভারে ১১৫ রানেই গুটিয়ে যায়।  সর্বোচ্চ ৩৮ রান করেন উইয়ান মাল্ডার। ২২ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। ১৭ বলে চার ও ১টি ছক্কায় ২৮ রান করেন ডোয়েন প্রিটোরিয়াস। ম্যাথিউ ব্রিটজকে ১৮ ও জুনিয়র ডালা ১৫ রান করেন। সানরাইজার্সের হয়ে মার্কো ইয়ানসেন। ৪ ওভারে ৩০ রান খরচায় ৫ উইকেট নেন তিনি।
ডারবানসের অধিনায়ক ছিলেন কেশব মহারাজ। তাকে দলে ভিড়িয়েছে বিপিএলের দল ফরচুন বরিশাল। আগামীকাল বাংলাদেশে আসার কথা রয়েছে তার। এছাড়া আরেক প্রোটিয়া ক্রিকেটার ডেভিড মিলারও খেলবেন বরিশালের হয়ে। এ প্রসঙ্গে বরিশালের মালিক মিজানুর রহমান বলেন, ‘কেশব মহারাজ আসছে, কাইল মায়ার্স আসছে, ডেভিড মিলার আসছে। মিলার সম্ভবত ১৭ই ফেব্রুয়ারি আসবে। তার একটা ব্যক্তিগত কাজ বা প্রোগ্রাম রয়েছে, সেটা শেষ করেই যোগ দিবে।’ দক্ষিণ আফ্রিকান টি২০ লীগ শেষ হওয়ায় দ্রুত কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দেবেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী। ফরচুন বরিশালে ১৩ই ফেব্রুয়ারি যোগ দেবেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। ইতিমধ্যে এসএ টোয়েন্টি শেষ করে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন জিমি নিশাম, রেজা হেনরিকস ও ইমরান তাহির। সর্বশেষ ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও জেতেন কিউই অলরাউন্ডার নিশাম। এছাড়া সংযুক্ত  আরব আমিরাতে আগামী ১৭ই ফেব্রুয়ারি পর্দা নামবে আইএল টি-টোয়েন্টির। সেটা শেষ হলে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা যোগ দিবেন রংপুরে। মঈন আলীর সঙ্গে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন আসবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে। শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের সিরিজ শেষ হলে আসবেন আফগান লেগ স্পিনার নুর আহমেদ। প্রোটিয়া পেসার ওয়েইন পারনেল যোগ দিচ্ছেন  খুলনা টাইগার্স দলে। প্লে-অফ পর্বে উন্নীত হলে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের একাধিক ক্রিকেটার যোগ দিতে পারেন দলটিতে।