রিসেট

৮ বছর পর আইপিএলে ফিরে নিলামেই রেকর্ড স্টার্কের

প্রকাশিত: ২০ ডিসেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

গত মাসেই ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এবার সেই দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের নিলামে অজি ক্রিকেটারদের নিয়ে স্রেফ কাড়াকাড়ি হলো। এরমধ্যে দুই ঘণ্টার ব্যবধানে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড ভাঙলেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। বাংলাদেশ থেকে ছিলেন শুধু মোস্তাফিজুর রহমান, এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিলামে ওঠেননি। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ষোড়শ আসরের নিলাম। যেখানে । ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়াস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, সব দলই অজি অধিনায়ককে ভেড়ানোর চেষ্টা করে গত মৌসুমে স্যাম কারেনের ১৮ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড ভাঙেন কামিন্স। তবে তার রেকর্ড টিকেছে মাত্র ২ ঘণ্টা। 

৮ বছর পর আইপিএলে ফেরা কামিন্সের জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ক ভেঙে দেন কামিন্সের রেকর্ড। আইপিএলের নিলামের ইতিহাসে সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে এই অস্ট্রেলিয়ার পেসার গেছেন কলকাতায়। এর আগে ২০ মিনিট ধরে তাকে নিয়ে কাড়াকাড়ি চলে গুজরাট ও কলকাতার মধ্যে। শেষ পর্যন্ত শাহরুখ খানের দলই জিতে নেয় স্টার্কে। একই দিনে গত বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করা ট্রাভিস হেডকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ‘ম্যান অব দ্য ফাইনাল’কে কিনতে দলটির খরচ করতে হয় ৬ কোটি ৮০ লাখ রুপি। এ ছাড়া ১৪ কোটি রুপিতে কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফকে কিনতে ১১ কোটি ৫০ লাখ রুপি খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স। হর্শাল প্যাটেলকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংস আর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলকে ৭ কোটি ৪০ লাখ রুপিতে দলে টেনেছে রাজস্থান রয়্যালস।   ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ১১.৭৫ কোটিতে হার্শাল প্যাটেলকে কিনেছে পাঞ্জাব কিংস। এছাড়া শার্দুল ঠাকুরকে ৪ কোটিকে কিনেছে চেন্নাই। নিলামের বাইরে সবচেয়ে বেশি পারিশ্রমিকের রেকর্ড বিরাট কোহলি ও লোকেশ রাহুলের। বেঙ্গালুরু ও লখনৌ ১৭ কোটি রুপি করছে তাদের পিছনে খরচ করছে।