রিসেট

যশোর-৪ আসনে আ.লীগের প্রার্থিতা বাতিল

প্রকাশিত: ১৩ ডিসেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। 
বুধবার নির্বাচন ভবনে আয়োজিত শুনানিতে এই রায় দেয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
একই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মন্ডল  এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন। এছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় আপিল করেছিলেন। শুনানিতে কমিশন তাদের আবেদন মঞ্জুর করেন।
আগামী ৭ই জানুয়ারি  সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে আপিল নিষ্পত্তির কাজ। ১৭ই ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১৮ই ডিসেম্বর প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ই জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন।