রিসেট

জোট না করতে প্রধানমন্ত্রীকে রওশনের অনুরোধ- প্রতিক্রিয়ায় যা বললেন দলটির মহাসচিব

প্রকাশিত: ১২ ডিসেম্বর (মঙ্গলবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ অনুরোধ করেছেন। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ শেষে একথা জানানো হয় রওশন এরশাদের তরফ থেকে। এরই প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, উনি কী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা ওনার বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী কী করবেন সেটা তাদের বিষয়। এই বিষয়ে আমার কোন মন্তব্য নেই। আসন ভাগাভাগির কোন বিষয়তো আমাদের নাই। আমরা নিজেদের মতো করে নমিনেশন দিয়েছি। নিজেদের মতো করে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। উনি কি নিয়ে আলোচনা করছেন সেটা ওনার বিষয়।

এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, এখানে ক্যু করার সুযোগ নাই। তিনি (জিএম কাদের) কাউন্সিল করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমরা তার (বেগম রওশন এরশাদ) সহ তিন জনের মনোনয়ন ফরম নিয়ে শেষ দিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম। এর মাধ্যমে তার বিষয়ে আমাদের সৎ মনোভাবেরই প্রকাশ পায়।