রিসেট

খুলনায় অ্যাপভিত্তিক অনলাইন জুয়ার মাধ্যমে কোটি-কোটি টাকা পাচার

প্রকাশিত: ২৫ নভেম্বর (শনিবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্যাসিনো বিরোধী অভিযানের পর বন্ধ রয়েছে খুলনার ক্লাব পাড়াসহ বেশির ভাগ ক্লাবের জুয়ার আসর। তবে খুলনার কয়েকটি জায়গায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না পারিবারিক কলহ সৃষ্টিকারী এই জুয়ার আসর। শুধু সশরীরে নয়, তথ্য প্রযুক্তির ছোঁয়ায় জুয়া চলছে এখন স্মার্ট ফোনে। দেশের বিভিন্ন প্রান্তের জুয়াড়িদের অংশগ্রহণে জমজমাট অনলাইন জুয়ার আসর। বিদেশি জুয়া অ্যাপের মাধ্যমে কৌশলে কোটি কোটি টাকা পাচার হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জুয়াড়িদেরকে বারবার  গ্রেপ্তার করা হলেও আইনের ফাঁক ফোকড়ে বেরিয়ে পড়ছে তারা। জুয়ার ন্যূনতম আইনের সহজ শেকল পেরিয়ে পুনরায় জুয়ার বোর্ড পরিচালনা করছে এ সকল জুয়া সম্রাটরা। জুয়ার এই আসর শক্ত করার চেষ্টায় মরিয়া হয়ে বিভিন্ন সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের নাম ভাঙাচ্ছে এ সকল জুয়াড়িরা। জানা যায়, কয়েকজন জুয়া মামলায় গ্রেপ্তার হলেও একটি মহলকে ম্যানেজ করে পুনরায় জুয়ার আসর চালাচ্ছে । এ ছাড়া খুলনা পাইওনিয়ার স্কুলের বিপরীতে একটি দ্বিতল ভবনে ও কয়লাঘাটের একটি বাড়িতে চলে রমরমা জুয়ার আসর। তবে কেএমপি’র গোয়েন্দা ও খুলনা থানা পুলিশের পৃথক অভিযানে পণ্ড হয় এই আসর। ফিরোজ নগরীর ৩ থেকে ৪টি স্থানে জুয়ার আসর চালায়। প্রশাসনের নাম ভাঙিয়ে এসব জুয়ার আসর থেকে মোটা অঙ্কের টাকা নেন তিনি। নতুন রাস্তা সংলগ্ন কাশিপুরে একটি বোর্ড চলে। শান্তিধাম মোড়ে জুয়ার আসর চলে। এ ছাড়া রূপসা মাছবাজার, রেলওয়ে স্টেশন, লঞ্চঘাটেও ছোট-বড় কয়েকটি জুয়ার আসর চলমান। ফেসবুকসহ বেশকিছু অনলাইন পোর্টালে লোভনীয় অফারের মাধ্যমে আকৃষ্ট করছে এ সকল অনলাইন জুয়াড়িদের। ক্রিকেট খেলার মাঝে বিজ্ঞাপন আকারে এসব অফার দেয়া হয়। ওয়ান এক্স বেট, বেট টুয়েন্টি ফোর, সেভেন এক্স বেটসহ নানা নামে এ সকল অনলাইন জুয়ায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে লাখ লাখ মানুষ। খুলনার বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাবসহ নানা প্রতিষ্ঠানে প্রতিনিয়িত চলছে এই অনলাইন জুয়া। আইনের জালে এসব অনলাইন জুয়াড়িরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে এজেন্ট ও মাস্টার এজেন্টগণ। এসব জুয়াড়িদের মধ্যে কিছু অংশ রয়েছে শিক্ষার্থী।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার বিএম নুরুজ্জামান বলেন, ইতিমধ্যে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন জুয়াড়িকে আটক করা হয়েছে। আমাদের জুয়াবিরোধী অভিযান অব্যাহত থাকবে। লাগাতার জুয়াবিরোধী অভিযানে বেশ কয়েকজন জুয়াড়িদের আটক করায় বেশ কয়েকটি জুয়ার পয়েন্ট আপাতত বন্ধ রয়েছে। তবে অদৃশ্য শক্তির বলে কয়েকটি আসর এখনো জমজমাট।