রিসেট

নির্বাচনকালীন সরকারের প্রস্তাব পেলে বিবেচনা করবে জাপা

প্রকাশিত: ৯ অক্টোবর (সোমবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জাতীয় পার্টি (জাপা) নেতাদের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের বিষয়ে সরকার থেকে প্রস্তাব পেলে বিবেচনা করবে জাতীয় পার্টি।

সোমবার রাজধানীর একটি হোটেলে বৈঠক করে বিরোধীদল জাতীয় পার্টি। এসময় জিএম কাদেরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অবঃ) ও চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা।

বৈঠক শেষে জিএম কাদের আরও বলেন, আমরা নির্বাচনে যাবো না এমন কিছু বলিনি। সামনে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব।