আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বিকাল ৪.০০টায় একটি চার্টার্ড বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সাকিব আল হাসানের দল।
দুপুর ১টা থেকেই খেলোয়াড়-কোচিং স্টাফরা বিমানবন্দরে আসা শুরু করেন। সবার প্রথমে বিসিবির একটি মিনিবাসে একসঙ্গে কোচিং প্যানেলের সব সদস্যরা বিমান বন্দরে পৌঁছান। এরপর একে একে ক্রিকেটাররা আসলেও কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ম্যাচ ১০ অক্টোবর।
