রিসেট

সুপার ফোরে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কারা?

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর (বুধবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ সুপার ফোরের লড়াই। আজ বিকাল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তার আগে চলুন দেখে নেয়া যাক এশিয়া কাপে দুই দলের ‘হেড টু হেড’ পরিসংখ্যান। 

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৪ বার দেখা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। এতে মাত্র ২ ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। ১২ ম্যাচ জিতেছে পাকিস্তান। বাংলাদেশের পাওয়া দু’টি জয়ই এসেছে শেষ দুই দেখায়। ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে প্রথমবারের মতো গ্রিন ক্যাপদের হারায় টাইগাররা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২৯ রান তোলে পাকিস্তান। জবাবে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। ২০১৮ এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে পাকিস্তানকে ৩৭ রানে হারায় টাইগাররা। আগে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে ২৪০ রানের টার্গেট দেয় লাল-সবুজরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ২০২ রান তুলতে সমর্থ্য হয় পাকিস্তান। 

বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হচ্ছে চলমান এশিয়া কাপ। ৫০ ওভারের ক্রিকেটেও পাকিস্তানের মোকাবিলায় অতীত ইতিহাস জুতসই নয় বাংলাদেশের। এখন পর্যন্ত মোট ৩৭ বার এই ফরম্যাটে পাকিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা। এতে মাত্র ৫ জয় বাংলাদেশের। ৩২ জয় পাকিস্তানের। 

গত কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের আমুল পরিবর্তনে আশায় বুক বাঁধতে পারেন কোটি টাইগার সমর্থকরা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এশিয়া কাপের আগ পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক জয় পাওয়া দল সাকিব-মুশফিকরা। এই তালিকায় শীর্ষে ভারত। সেরা তিনে নেই পাকিস্তান।