রিসেট

নজির গড়লো ‘জাওয়ান’

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর (রবিবার), ২০২৩ Archive 2022Source: বিনোদন ডেস্ক

শাহরুখ খানের অনুরাগীরা ভুগছেন ‘জাওয়ান’ উন্মাদনায়। এবার অগ্রিম টিকিট বিক্রিতে নজির গড়লো এ সিনেমা। গত শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘জাওয়ান’-এর অগ্রিম বুকিং। দুপুর ৩টার মধ্যে ১ লাখ ১৮ হাজার টিকিট বিক্রি হয়েছে শুধু হিন্দি সংস্করণে। তামিলসহ অন্যান্য সংস্করণ মিলে ‘জাওয়ান’-এর ঝুলিতে এসেছে ৪ কোটি রুপির কিছু বেশি।