বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়ে তাকে রাখি পরালেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুই দিনব্যাপী ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মুম্বই গিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। এরই ফাঁকে অমিতাভের বাড়ির জলসায় গিয়ে তাকে রাখি পরান মমতা। এক ভিডিওতে নিরাপত্তারক্ষীসহ মুখ্যমন্ত্রী মমতাকে জলসার বাইরে দেখা যায়। অন্য ছবিতে দেখা যায়, মমতার সঙ্গে অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বরিয়াসহ পরিবারের সদস্যরা।
