রিসেট

১৫ই আগস্ট উপলক্ষ্যে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ১৫ আগস্ট (মঙ্গলবার), ২০২৩ Archive 2022Source: হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আশার উদ্যোগে  ময়মনসিংহের হালুয়াঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী  উপজেলার ধুরাইল বাজারে আশা’র স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। আশা ঋণদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপিসহ অন্যান্য সামাজিক কর্মসূচিতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন আশার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ধুরাইল ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমনের প্রধান অতিথির মধ্যদিয়ে সভাপতিত্ব করেন আশা ময়মনসিংহের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আব্দুর রশিদ। সঞ্চালনায় ছিলেন আশা হালুয়াঘাট আঞ্চলিক কার্যালয়ের রিজিওন্যাল ম্যানেজার মো. শাহজাহান কবীর। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক ধুরাইল শাখার ম্যানেজার মো. আবুল কাওসার আকন্দ, আশা ধুরাইল হেলথ সেন্টারের ইনচার্জ ডা. অনিক আচার্যসহ আরও অনেকেই।