রিসেট

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

প্রকাশিত: ২০ জুলাই (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে সরকার। আগামী রোববার থেকে যথারীতি ক্লাস চলবে। তবে এ ছুটি ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। বুধবার বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকেও এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০শে জুলাই থেকে আগামী ২রা আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটি এখন আর হচ্ছে না। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে মন্ত্রী জানান, বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। আগস্টের শেষদিকে এ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। মন্ত্রী আরও জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে।