রিসেট

অপুর ‘শেষ বাজি’

প্রকাশিত: ১৫ মে (সোমবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

রাশেদ মামুন অপু। ছোট পর্দার পাশাপাশি কাজ করছেন বড় পর্দাতেও। সম্প্রতি ‘শেষ বাজি’ নামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। সিনেমাটি পরিচালনা করবেন মেহেদী হাসান। নতুন সিনেমা প্রসঙ্গে অপু বলেন, ‘শেষ বাজি’ সিনেমার গল্প চমৎকার। সাধারণত আমরা প্রেম ভালোবাসার গল্পের সিনেমা দেখি। কিন্তু এটি একটু থ্রিলার টাইপের। গল্পে দেখা যাবে একটা জুয়া খেলা দিয়ে একজন মানুষের জীবন কীভাবে শেষ হয়ে যায়।