রিসেট

যে মামলায় গ্রেপ্তার করা হলো ইমরানকে

প্রকাশিত: ৯ মে (মঙ্গলবার), ২০২৩ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

পাকিস্তানে উত্তেজনা তুঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করায় রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। এরই মধ্যে এর প্রতিবাদে বিভিন্ন শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক। জবাবে ইসলামাবাদ পুলিশ একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে আইজিপি আকবর নাসির খানকে উদ্ধৃত করে বলা হয়েছে, ৫০০০ কোটি রুপিকে বৈধতা দিতে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান থেকে কয়েক বিলিয়ন রুপি গ্রহণ করেছেন ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি। এ অভিযোগে যে মামলা আছে, তাতে গ্রেপ্তার করা হয়েছে ইমরান খানকে। এ মামলায় তাকে গ্রেপ্তারের পরোয়ানার একটি কপি পেয়েছে ডন পত্রিকা। তাতে দেখা যায়, এই পরোয়ানা জারি করা হয়েছে ১লা মে। এতে অভিযোগ আছে, ১৯৯৯ সালের জাতীয় জবাবদিহিতা বিষয়ক অর্ডিন্যান্সের ৯(এ) ধারার অধীনে দুর্নীতি করেছেন ইমরান এবং অসৎ চর্চা করেছেন। 


ইমরান খান গ্রেপ্তার, ইসলামাবাদে ১৪৪ ধারা, বিক্ষোভের ডাক পিটিআইয়ের