রিসেট

পিয়ার ‘কৈশোর থেকে যৌবনের গল্প’

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

এবারের অমর একুশে গ্রন্থমেলায়  মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুলের প্রথম বই ‘কৈশোর থেকে যৌবনের গল্প’ প্রকাশ হয়েছে। প্রকাশ করেছে ‘অধ্যয়ন প্রকাশনী’। মেলায় অধ্যয়নের ২১নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। পিয়া জান্নাতুল বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বইমেলায় আমার প্রথম বই এসেছে, যাকে আমি আদর করে বলি ‘কৈশোর থেকে যৌবনের গল্প’। গত ১৫ বছরে আমি যেসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, সেসব ঘটনা বইটিতে তুলে ধরেছি।