বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারী জেনারেল ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, মানবতার মুক্তি দূত মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) হচ্ছেন গোটা মানবজাতির প্রতি রহমত। তিনি বৃহস্পতিবার বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল সিলেট আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে ‘সামাজিক শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসুল (সা.) শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিনের সভাপতিত্বে সহ সেক্রেটারী এডভোকেট আজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সামছুল হক। সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলের ৪র্থ তলায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ল’ইয়ার্স কাউন্সিলের সিলেট মহানগরীর প্রধান উপদেষ্ঠা মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। এডভোকেট নুরুল আমীনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জজকোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমদাদুল হক, সিলেট জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজু, জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট মু. সফিকুল ইসলাম, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম । অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্টীর শিল্পী আহমেদ নাফিস।
