রিসেট

জামালপুরে অবৈধ পলিথিন পোড়াতে গিয়ে থানায় আগুন

প্রকাশিত: ১৯ জানুয়ারি (সোমবার), ২০২৬ Archive 2022Source: জামালপুর সংবাদদাতা

জামালপুরের ইসলামপুরে ১২৫ বস্তা অবৈধ পলিথিন পোড়াতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন ছড়াতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাত ৮টার দিকে ইসলামপুর থানা কম্পাউন্ডের মাঠে এ ঘটনা ঘটে। আধাঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, রাতে পৌরসভার বেপারীপাড়া এলাকা থেকে ১২৫ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি অভিযুক্ত একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই পলিথিনগুলো গতকাল রাতে থানা কম্পাউন্ডের মাঠে এক কোণে ধ্বংস করার জন্য আগুন দেয়া হয়। পরে সেই আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ আনে। জব্দকৃত পলিথিনের ওজন ৩ হাজার ১২৫ কেজি। যার আনুমানিক মূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় গণমাধ্যমকর্মীর মোটরসাইকেলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী বলেন, জব্দ হওয়া পলিথিনগুলো ধ্বংস করতে থানায় এসিল্যান্ডসহ আমরা সবাই ছিলাম। ধ্বংস করতে আগুন লাগিয়ে দেয়ার কিছুক্ষণ পর আগুনের উত্তাপ বেড়ে যায়। পরে তাড়াহুড়ো করে সবাই মিলে নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।