রিসেট

অসহায়দের ঘর ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করছে ‘ছায়াতল বাংলাদেশ’

প্রকাশিত: ১ নভেম্বর (শনিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

‘মানুষের পাশে মানুষের ছায়া’ প্রতিপাদ্য নিয়ে এগিয়ে চলছে দাতব্য সংস্থা ‘ছায়াতল বাংলাদেশ’। তারা দেশের অসহায় মানুষদের জন্য ‘ছায়াতল নিবাস’ ও ‘ওয়াটার প্রোজেক্ট’ হাতে নিয়েছেন। সম্প্রতি ‘ছায়াতল বাংলাদেশ’ দুটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে ‘ছায়াতল নিবাস’ ও ‘ওয়াটার প্রোজেক্ট’। এই দুটি উদ্যোগের লক্ষ্য একটিই। মানুষকে বেঁচে থাকার মর্যাদা ফিরিয়ে দেওয়া। ‘ছায়াতল নিবাস’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে অনেক গৃহহীন ও জরাজীর্ণ আশ্রয়ে বসবাসকারী পরিবার পেয়েছে একটি নিরাপদ, সুন্দর ও স্থায়ী ঠিকানা। প্রতিটি ঘর শুধু ইট-পাথরের দেয়াল নয় প্রতিটি ঘর এক একটি স্বপ্নের বাস্তব রূপ। যারা আগে ঝড়-বৃষ্টি, শীতের রাতে ভয়ে কাঁপত, এখন তারা নিশ্চিন্তে ঘুমায় নিজের ঘরে, নিজের ছাদের নিচে।
অন্যদিকে, ‘ওয়াটার প্রোজেক্ট’ প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনে এনেছে আশার স্রোত। বিশুদ্ধ পানির অভাবে প্রতিদিন যে মানুষগুলো কষ্ট পেত, এখন তাদের দোরগোড়ায় স্থাপিত হচ্ছে টিউবওয়েল বিশুদ্ধ পানির নির্ভরযোগ্য উৎস। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই প্রকল্প ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছায়াতল বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা বলেন, একটি ঘর, এক ফোঁটা বিশুদ্ধ পানি কারও জীবনে আলো জ্বালাতে পারে। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষ নিরাপদ আশ্রয় ও বিশুদ্ধ পানির অধিকার রাখে। ছায়াতল বাংলাদেশ সেই আলো জ্বালানোর প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে মানুষের পাশে, মানবতার পথে। ছায়াতল বাংলাদেশের প্রতিটি প্রকল্প সেই মানবাধিকারের বাস্তব রূপ দিতে কাজ করছে। এছাড়াও তারা এই উদ্যোগগুলো চালিয়ে নিতে শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।