গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন করে।
যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
পাঁচ দফা দাবি হলো—
১. গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেয়া।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
কর্মসূচিকে কেন্দ্র করে মৎস্য ভবন মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াত। এতে দলটির কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
