রিসেট

ভারতে তালেবান মন্ত্রীকে অভ্যর্থনার নিন্দা জাভেদ আখতারের

প্রকাশিত: ১৪ অক্টোবর (মঙ্গলবার), ২০২৫ Archive 2022Source: নিজস্ব প্রতিনিধি, কলকাতা

আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ৭ দিনের সফরে ভারতে এসেছেন। তবে তাকে ভারতে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছে—তার তীব্র নিন্দা করেছেন দেশটির প্রখ্যাত চিত্রনাট্যকার-গীতিকার জাভেদ আখতার। তিনি বলেছেন, ‘লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর এটিই প্রথম শীর্ষ তালেবান নেতার ভারতে এই ধরনের সফর।’

সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে কট্টর উগ্রপন্থী গোষ্ঠী তালেবানের প্রতিনিধিকে যে ধরনের সম্মান ও অভ্যর্থনা দেয়া হচ্ছে, তা দেখে লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমার।’

আখতার উত্তর প্রদেশের সাহারানপুরের দারুল উলুম দেওবন্দকেও আক্রমণ করেছেন, যা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী ইসলামিক শিক্ষাকেন্দ্র।

তিনি লিখেছেন, দেওবন্দেরও লজ্জা তাদের ‘ইসলামিক হিরো’কে  শ্রদ্ধাপূর্ণ অভ্যর্থনা দেয়ার জন্য।  তালেবান মন্ত্রীকে, যারা মেয়েদের শিক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন তাদের একজন বলে অভিহিত করেছেন আখতার। ভারতীয় ভাই ও বোনেদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে এসব কী হচ্ছে। মুত্তাকিকে শনিবার দেওবন্দে পুষ্পবৃষ্টির  মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। তার হাতে সনদ তুলে দেয়া হয়।’