রিসেট

মৌচাকে বোরকা পরে দোকানের তালা কেটে ‘৫০০ ভরি’ স্বর্ণালঙ্কার চুরি

প্রকাশিত: ৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

রাজধানীর মৌচাকে বোরকা পরে দোকানের তালা কেটে ‘৫০০ ভরি’ স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরের দিকে ফরচুন শপিংমলের প্রথম তলায় শম্পা জুয়েলার্স নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুইজন বোরকা পরে মার্কেটে প্রবেশ করে। এরপর শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করছেন।

দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘দোকানের ডিসপ্লেতে প্রায় ৪০০ ভরি স্বর্ণালংকার সাজানো ছিল। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণ ছিল। সঙ্গে কিছু নগদ অর্থও ছিল। চোরেরা সব নিয়ে গেছে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, ‘৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানের মালিক অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।