রিসেট

আকস্মিক জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া

প্রকাশিত: ৯ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রায় সাত বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। বুধবার রাত ১১টার দিকে রাজধানীল শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি¯’লে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এর আগে নীল রঙের একটি কারে করে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজা থেকে বেরুন। শেরে বাংলা নগরে পৌঁছানোর পর গাড়িটি ঠিক কবরে সামনে এসে দাঁড়ায়। গাড়িতে বসেই তিনি মোনাজাতে অংশ নেন।

এসময় গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তার দুই ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন।

জিয়াউর রহমানের কবরে সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ¯’ায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা।

জাহিদ হোসেন বলেন, ম্যাডার রাতে ই”ছা প্রকাশ করেছেন উনার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। তখন একরকম দ্রুত তার ব্যব¯’া করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়।

২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পন করেন।