রিসেট

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রাইমিয়ার তেলভাণ্ডারে ভয়ংকর হামলা চালাল ইউক্রেনের সেনা

প্রকাশিত: ৮ অক্টোবর (বুধবার), ২০২৫ Archive 2022Source: মানবজমিন ডিজিটাল

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে যে তারা রাশিয়ার একটি প্রধান বিস্ফোরক কারখানার পাশাপাশি রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ার একটি তেল ভাণ্ডারে  হামলা চালিয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছেন, জারজিনস্কের ওয়াই এম সার্ভারডলভ প্ল্যান্টে হামলার পরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা রাশিয়ার সশস্ত্র বাহিনীর জন্য গোলাবারুদের বিস্ফোরক তৈরি করে। ইউক্রেনের সেনা কর্মীরা বলছেন -রাশিয়ার আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ও  বোমার হামলার ক্ষমতা হ্রাস করার একটি কৌশলের অংশ হিসাবে এই হামলা চালানো হয়েছিল। প্ল্যান্টটি মস্কোর বিস্ফোরকগুলোর বৃহত্তম উত্পাদকগুলোর মধ্যে একটি, যা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর জন্য বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র তৈরী করে। যার মধ্যে রয়েছে আর্টিলারি শেল, ফাইটার জেট বোমা, অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য ওয়ারহেড । আঞ্চলিক গভর্নর গ্লেব নিকিতিন বলেছেন যে বিমান প্রতিরক্ষা বাহিনী জারজিনস্কের কাছে ২০ টি ড্রোন দ্বারা রাতারাতি আক্রমণ প্রতিহত করেছে। তিনি বলেন, ধ্বংসস্তূপে পড়ে একজন আহত হয়েছেন। নিকিতিন বলেন, আগুনে আবাসিক ভবনের  ক্ষতি হয়েছে কিন্তু শিল্প ক্ষেত্রের কোনো ক্ষতি হয়নি। ইউক্রেন ক্রিমিয়ার একটি তেল ডিপোকেও লক্ষ্যবস্তু করেছে। ডিপোতে একটি জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।ইউক্রেনীয় বাহিনী ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতেও আঘাত করেছে, তবে সামরিক কর্মকর্তারা বলেছেন যে হামলার ফলাফল এখনও স্পষ্ট নয় 

ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সপ্তাহান্তে ইউক্রেনে একটি বিশাল রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হওয়ার পরে পাল্টা আক্রমণ চালানো হল। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৫০০ হামলাকারী ড্রোন নিক্ষেপ করেছে। লভিভ, ইভানো-ফ্রাঙ্কিভস্ক, জাপোরিঝিয়া, চেরনিহিভ, সুমি, খারকিভ, খেরসন, ওডেসা এবং কিরোভোহরাদকে  লক্ষ্যবস্তু করা হয়েছে । পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভের পশ্চিমাঞ্চলে পরিবারের চার সদস্য নিহত হয়েছে, যেখানে একটি শিল্প পার্কে আগুন দেওয়া হয়েছিল।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝজিয়ায় একজন নিহত হয়েছেন বলে ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন। জেলেনস্কি বলেন, হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন। অনেক বেসামরিক নাগরিকও বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন , যার মধ্যে জাপোরিঝিয়ায় বসবাসকারী ৭৩ হাজারেরও এরও বেশি বাসিন্দা রয়েছেন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জাপোরিঝিয়া এবং উত্তর চেরনিহিভ অঞ্চলে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। শীত ঘনিয়ে আসার সাথে সাথে মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের এনার্জি গ্রিডে হামলা জোরদার করেছে।

জেলেনস্কি বলেছেন, 'আমাদের আরও সুরক্ষা এবং সমস্ত প্রতিরক্ষা চুক্তির দ্রুত বাস্তবায়ন প্রয়োজন, বিশেষ করে বিমান প্রতিরক্ষার ক্ষেত্রে। পুতিনকে থামাতে আমেরিকা ও ইউরোপকে অবশ্যই কাজ করতে হবে। '

:সূত্র  স্কাই নিউজ