রিসেট

হবু স্ত্রী পরীক্ষায় ফেল করতে পারে জেনে গোটা স্কুল পুড়িয়ে দিলো স্বামী

প্রকাশিত: ২৮ আগস্ট (রবিবার), ২০২২ Archive 2022Source:

'তুমি আমার জন্য কি করতে পারো ?' সম্ভবত এই একটি প্রশ্ন সারা বিশ্ব জুড়ে প্রেমীরা তাদের পার্টনারদের জিজ্ঞাসা করে থাকেন। কিন্তু কখনো শুনেছেন কি  পরীক্ষায় ফেল করতে পারে হবু স্ত্রী, এমন কথা শুনে হবু স্বামী গোটা একটা স্কুল জ্বালিয়ে দিয়েছেন ? ভাবতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে মিশরে মেনুফিয়া প্রদেশের একটি গ্রামে। জানা গিয়েছে, ২১ বছর বয়সি এক যুবক একটি স্কুলে আগুন ধরিয়ে দেয়। কিন্তু কেন এমন  কাজ করল সে? উত্তরে যুবক বলেছে, সে জানতে পেরেছিল তার হবু স্ত্রী পরীক্ষায় ফেল করবে। তার ফলে আবার এক বছর পড়াশোনা করতে হবে মেয়েটিকে। পড়াশোনা করলে তো বিয়েটাও পিছিয়ে যাবে। তখন সে ভাবে, যদি স্কুলটাই না থাকে তাহলে তো পরীক্ষাও হবে না। এই ভেবেই সে স্কুল জ্বালিয়ে দিয়েছিল। এদিকে স্কুলে আগুন জ্বলছে দেখে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন। লুকিয়ে থাকা যুবককে পুলিশের হাতে ধরিয়ে দেন স্থানীয় বাসিন্দারাই। তবে আগুন লাগার ফলে বড় কোনো  ক্ষয়ক্ষতি না হলেও কিছু প্রশাসনিক অফিস পুড়ে গিয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে গিয়েছে। আপাতত চারদিনের জেল হেফাজতে রাখা হয়েছে ওই যুবককে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। যতদিন না তদন্ত শেষ হয়, ততদিন শ্রীঘরেই ঠাঁই হবে ওই যুবকের ।

সূত্র : wionews.com