বর্ণাঢ্য আয়োজন ও বিপুল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে দেওয়ানবাগ শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হয়েছে। শনিবার রাজধানীর আরামবাগে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে আশেকে রাসুল (সা.) সম্মেলন ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। মোরাকাবা ও মিলাদ শরীফের মাধ্যমে ভোর রাতে সম্মেলন শুরু হয়ে বিকেলে ড. কুদরত এ খোদার বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সম্মেলন শেষে একটি জমকালো র্যালি বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনে ড. কুদরত এ খোদা বলেন, সৃষ্টি জগতের সবচেয়ে আনন্দের দিন হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। কারণ এই দিনে জগৎসমূহের রহমত হযরত মুহাম্মদ (সা) জন্মগ্রহণ করেন। তার জন্মদিনে আনন্দিত হওয়া অত্যন্ত রহমত ও বরকতের। র্যালি শুরুর পূর্বে সংক্ষিপ্ত ভাষণে রাসুল প্রেমিকদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধের জোর আহ্বান জানান ইমাম কুদরত এ খোদা।
এছাড়াও দেশবরেণ্য আলেমগণ ঈদে মিলাদুন্নবি ও হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শের ওপর আলোচনা করেন এবং শিল্পীগণ নাত ও দরুদ পরিবেশন করেন।
