রিসেট

জনদুর্ভোগের কথা বিবেচনায় রাজধানীতে বিএনপির র‍্যালি বাতিল

প্রকাশিত: ১ সেপ্টেম্বর (সোমবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত রাজধানীতে মঙ্গলবারের র‌্যালি কর্মসূচি বাতিল করেছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনদুর্ভোগের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।  সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় যে র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল, তা বাতিল করা হয়েছে৷ পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির আওতায় নগরীর নর্দমা, খাল, পুকুর ও নালা পরিষ্কার অভিযান কর্মসূচি নেয়া হয়েছে৷ নেতা-কর্মীরাই এই কাজ করবে।
তিনি বলেন,আমরা জনগণের কষ্ট বাড়াতে চাই না। রাজধানীতে প্রতিদিনই যানজট ও ভোগান্তি রয়েছে। তাই জনগণের দুর্ভোগ এড়াতে এবার র‌্যালি না করে বিকল্প কর্মসূচি নেয়া হয়েছে।