গত বছরের আগস্টে পটপরিবর্তনের পর ছিনতাই, খুন, ডাকাতির ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার। তবে এতসব ঘটনার মধ্যে অপরাধের তালিকায় সবচেয়ে বেশি দেখা গেছে, নারী ও শিশু নির্যাতনের ঘটনা। গত বছরের আগস্ট থেকে এ বছরের জুন পর্যন্ত পুলিশের খাতায় ১৭ হাজার ৯০০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গত মার্চে ২ হাজার ৫৪টি মামলা দায়ের হয়েছে। নারী ও শিশু নির্যাতনের এই ভয়াবহ চিত্র দেখে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পুলিশের অপরাধ বিবরণীতে দেখা গেছে, গত জুলাই বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পর আগস্ট মাসেই ১ হাজার ৭২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে।
এরমধ্যে রংপুর রেঞ্জেই ১৯০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এর পরের মাস অর্থাৎ সেপ্টেম্বরে বছরের সবচেয়ে বেশি ১ হাজার ৫৭৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। তন্মধ্যে ডিএমপিতে ১১০টি, সিএমপিতে ৩৬টি, কেএমপিতে ২৬টি, আরএমপিতে ১৮টি, বিএমপিতে ১৬টি, এসএমপিতে ১০টি, আরপিএমপিতে ৭টি, জিএমপিতে ২৮টি, ঢাকা রেঞ্জে ২৫৩টি, ময়মনসিংহ রেঞ্জে ১২৬টি, চিটাগং রেঞ্জে ১৬৮টি, সিলেট রেঞ্জে ৬৪টি, খুলনা রেঞ্জে ১১৭টি, বরিশাল রেঞ্জে ১৪৫টি, রাজশাহী রেঞ্জে ২১৯টি, রংপুর রেঞ্জে ২৩৫টি। গত অক্টোবর মাসের অপরাধ বিবরণীতে দেখা যায়- ডিএমপিতে ১২৫টি, সিএমপিতে ৩৫টি, কেএমপিতে ২৪টি, আরএমপিতে ৭টি, বিএমপিতে ১৯টি, এসএমপিতে ৮টি, আরপিএমপিতে ৭টি, জিএমপিতে ২১টি, ঢাকা রেঞ্জে ২২৫টি, ময়মনসিংহ রেঞ্জে ১১২টি, চিটাগং রেঞ্জে ১৯২টি, সিলেট রেঞ্জে ৭৪টি, খুলনা রেঞ্জে ১৫৭টি, বরিশাল রেঞ্জে ১৬৫টি, রাজশাহী রেঞ্জে ২১২টি, রংপুর রেঞ্জে ১৭৭টি। গত অক্টোবর মাসে মোট নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মোট মামলা হয়েছে ১ হাজার ৫শ’ ৬০টি। গত নভেম্বর মাসে সারা দেশে মোট ১ হাজার ৪৫২টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। এরমধ্যে- ডিএমপিতে ১১৫টি, সিএমপিতে ২৫টি, কেএমপিতে ২৩টি, আরএমপিতে ২২টি, বিএমপিতে ১৪টি, এসএমপিতে ৪টি, আরপিএমপিতে ৭টি, জিএমপিতে ২১টি, ঢাকা রেঞ্জে ২১৭টি, ময়মনসিংহ রেঞ্জে ১১৫টি, চিটাগং রেঞ্জে ১৭৪টি, সিলেট রেঞ্জে ৭৫টি, খুলনা রেঞ্জে ১৩৪টি, বরিশাল রেঞ্জে ১৫২টি, রাজশাহী রেঞ্জে ১৭৯টি, রংপুর রেঞ্জে ১৭৫টি। আর ডিসেম্বরে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ডিএমপিতে মোট মামলা হয়েছে ১৩১টি, সিএমপিতে ২৫টি, কেএমপিতে ১০টি, আরএমপিতে ১২টি, বিএমপিতে ১১টি, এসএমপিতে ১১টি, আরপিএমপিতে ৩টি, জিএমপি ২০টি, ঢাকা রেঞ্জে ১৮৭টি, ময়মনসিংহ রেঞ্জে ৮১টি, চিটাগং রেঞ্জে ১৫৯টি, সিলেট রেঞ্জে ৫৬টি, খুলনা রেঞ্জে ১২৫টি, বরিশাল রেঞ্জে ৯৬টি, রাজশাহী রেঞ্জে ১৩২টি, রংপুর রেঞ্জে ১৪৬টি। গত বছরের শেষ এই মাসে সারা দেশে মোট ১ হাজার ২০৫টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে।
গত জানুয়ারিতে সারা দেশে মোট ১ হাজার ৪৪০টি নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে। এরমধ্যে ডিএমপিতে ১২৭টি, সিএমপিতে ২৬টি, কেএমপিতে ১৯টি, আরএমপিতে ১২টি, বিএমপিতে ১৪টি, এসএমপিতে ৭টি, আরপিএমপিতে ৪টি, জিএমপি ২৫টি, ঢাকা রেঞ্জে ২২৯টি, ময়মনসিংহ রেঞ্জে ৮৫টি, চিটাগং রেঞ্জে ১৯১টি, সিলেট রেঞ্জে ৫৬টি, খুলনা রেঞ্জে ১৫৩টি, বরিশাল রেঞ্জে ৯৮টি, রাজশাহী রেঞ্জে ২০০টি, রংপুর রেঞ্জে ১৯৪টি। গত ফেব্রুয়ারি মাসের ২৮দিনে ডিএমপিতে ১৪২টি, সিএমপিতে ২৩টি, কেএমপিতে ৭টি, আরএমপিতে ৬টি, বিএমপিতে ১৭টি, এসএমপিতে ৫টি, আরপিএমপিতে ১০টি, জিএমপি ২০টি, ঢাকা রেঞ্জে ২২৯টি, ময়মনসিংহ রেঞ্জে ৯৪টি, চিটাগং রেঞ্জে ১৭১টি, সিলেট রেঞ্জে ৭৯টি, খুলনা রেঞ্জে ১৪০টি, বরিশাল রেঞ্জে ১২০টি, রাজশাহী রেঞ্জে ১৯৬টি, রংপুর রেঞ্জে ১৭১টিসহ মোট ১ হাজার ৪শ’ ৩০টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। গত মার্চ মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন থানায় মোট ২ হাজার ৫৪টি মামলা দায়ের হয়েছে। এসবের মধ্যে ডিএমপিতে ১৬২টি, সিএমপিতে ৪৬টি, কেএমপিতে ১৪টি, আরএমপিতে ১৯টি, বিএমপিতে ২৪টি, এসএমপিতে ১৪টি, আরপিএমপিতে ১০টি, জিএমপি ৪১টি, ঢাকা রেঞ্জে ৩৭৫টি, ময়মনসিংহ রেঞ্জে ১৩২টি, চিটাগং রেঞ্জে ২৪৯টি, সিলেট রেঞ্জে ৯৭টি, খুলনা রেঞ্জে ২১৮টি, বরিশাল রেঞ্জে ১৬৪টি, রাজশাহী রেঞ্জে ২৭১টি, রংপুর রেঞ্জে ২১৮টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের এক বছরে সবচেয়ে বেশি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে গত এপ্রিলে। অপরাধ বিবরণীতে দেখা গেছে- এই মাসে সারা দেশে মোট ২ হাজার ৮৯টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। এরমধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকার ৫০টি থানাতেই ১৯১টি মামলা দায়ের হয়েছে। বাকি সিএমপিতে ৫১টি, খুলনা মেট্রোপলিন এলাকা কেএমপিতে ১৫টি, রাজশাহী মেট্রোপলিন এলাকা আরএমপিতে ২১টি, বরিশাল মেট্রোপলিন এলাকা বিএমপিতে ২৭টি, সিলেট মেট্রোপলিটন এলাকা এসএমপিতে ১১টি, রংপুর মেট্রোপলিটন এলাকা আরপিএমপিতে ১৬টি, গাজীপুর মেট্রোপলিটন এলাকা জিএমপিতে ৩৩টি, ঢাকা রেঞ্জে ৩৪৫টি, ময়মনসিংহ রেঞ্জে ১২০টি, চিটাগং রেঞ্জে ২৭৮টি, সিলেট রেঞ্জে ৯৭টি, খুলনা রেঞ্জে ২০৭টি, বরিশাল রেঞ্জে ১৯৭টি, রাজশাহী রেঞ্জে ২৬৫টি, রংপুর রেঞ্জে ২১৩টি ও রেলওয়ে রেঞ্জে ২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। তালিকা অনুযায়ী ঢাকা রেঞ্জে সবচেয়ে বেশি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।
এদিকে গত এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে গত মে মাসে। এই মাসে সারা দেশে মোট ২ হাজার ৮৭টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এসব মামলার মধ্যে ডিএমপিতে ১৮৩টি, সিএমপিতে ৪৭টি, কেএমপিতে ১৫টি, আরএমপিতে ১২টি, বিএমপিতে ২৭টি, এসএমপিতে ১২টি, আরপিএমপিতে ১২টি, জিএমপি ৩৩টি, ঢাকা রেঞ্জে ৩৭৫টি, ময়মনসিংহ রেঞ্জে ১২৩টি, চিটাগং রেঞ্জে ২৪২টি, সিলেট রেঞ্জে ৯৯টি, খুলনা রেঞ্জে ১৯২টি, বরিশাল রেঞ্জে ১৮১টি, রাজশাহী রেঞ্জে ২৯৮টি, রংপুর রেঞ্জে ২৩৬টি। বাংলাদেশ পুলিশের সবশেষ ক্রাইম স্ট্যাটিস্টিক্স ইন জুন মাসের অপরাধের তালিকায় দেখা গেছে, ডিএমপিতে ১৬৮টি, সিএমপিতে ৩৪টি, কেএমপিতে ১৪টি, আরএমপিতে ১৯টি, বিএমপিতে ১৫টি, এসএমপিতে ১২টি, আরপিএমপিতে ১১টি, জিএমপি ২৪টি, ঢাকা রেঞ্জে ৩১৮টি, ময়মনসিংহ রেঞ্জে ১৩৩টি, চিটাগং রেঞ্জে ২৪৬টি, সিলেট রেঞ্জে ৯২টি, খুলনা রেঞ্জে ১৫৬টি, বরিশাল রেঞ্জে ১৬৯টি, রাজশাহী রেঞ্জে ২৩০টি, রংপুর রেঞ্জে ২৯০টি এবং রেলওয়ে রেঞ্জে ২টিসহ সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মোট ১ হাজার ৯৩৩টি মামলা দায়ের হয়েছে।
তবে অনেকেই এই তালিকা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন। তাদের মতে, মানুষ পারতপক্ষে পুলিশের কাছে বা থানায় যেতে চায় না। তাই পুলিশের খাতায় যত অভিযোগ দায়ের হয়েছে এর চেয়ে বাস্তবে আরও কয়েকগুণ বেশি অপরাধ সংঘটিত হয়েছে বা হচ্ছে। তাই এখনই নারী ও শিশুদের ওপর নির্যাতন নিপীড়নের বিষয়ে সকলকে আরও সচেতন ও সজাগ থাকতে হবে। আর এই অপরাধ শুধু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দ্বারা প্রতিহত করা সম্ভব নয়। আমাদের সকলকেই এই বিষয়ে এগিয়ে আসতে হবে।
এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীরা ‘সাইবার বুলিং’-এর শিকার হচ্ছেন। দেশে বসে অনেকে সাইবার বুলিং করছে, আবার বিদেশে বসে অনেকে এ ঘৃণ্য কাজ করছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি সাইবার টিম করেছে। তারা ২৪ ঘণ্টা সাইবার বুলিং নজরদারি করবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছেলেরা যখন আক্রান্ত হচ্ছিলেন, মেয়েরা এগিয়ে এসে তাদের রক্ষা করেছেন। জুলাই আন্দোলনে অংশ নেয়া এসব নারীদের মধ্যে অনেকেই এখন ঘর বন্ধ করে বসে আছেন। আমরা এই সকল বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।
