রিসেট

মোবাইল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

প্রকাশিত: ৪ আগস্ট (সোমবার), ২০২৫ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

মোবাইল কিনে না দেয়ায় অভিমানে আত্মহত্যা করেছে এক কিশোর। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের। ১৬ বছর বয়সী ওই কিশোরের নাম অথর্ব গোপাল তাইডে। তার মা মোবাইল কিনে দিতে রাজি না হওয়ায় রোববার পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়েছে, কিছুদিন ধরে মায়ের কাছে মোবাইল কিনে দেয়ার আবদার করে আসছিলো অথর্ব। তবে তার মা প্রতিবারই তা প্রত্যাখান করেছে।

রোববার পুনরায় মায়ের কাছে মোবাইলের আবদার জানায় সে। তবে মা রাজি না হওয়ায় তিসগাওয়ের একটি পাহাড়ে গিয়ে সে ঝাঁপ দেয়। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা অথর্বকে মৃত ঘোষণা করেন। গত বছর মহারাষ্ট্রে ঠিক একই ধরণের ঘটনা ঘটে। মোবাইল কিনে দিতে রাজি না হওয়ায় আত্মহত্যা করে বিশ্বজিৎ রমেশ চামদানওয়ালে নামের এক কিশোর। এছাড়া গত বছর জুলাইয়ে আইফোন কিনে না দেয়ায় আত্মহত্যা করে আরও এক তরুণ। পিতার কাছে দেড় লাখ রুপির আইফোন দাবি করে ওই তরুণ। তবে তার পিতা তা না দিয়ে একটি কম দামী ভিভো মোবাইল কিনে দেয়ায় হতাশ হয়ে পড়ে সে। পরবর্তীতে আত্মহত্যা করে।