রিসেট

মুক্তি পেলো ‘উড়াল’

প্রকাশিত: ২ আগস্ট (শনিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

‘বিশ্ব বন্ধুত্ব দিবস’ উপলক্ষে গতকাল দেশের হলে মুক্তি পেয়েছে বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি ‘উড়াল’ সিনেমা। এ সিনেমায় অভিনয় করেছেন একদল নতুন অভিনয়শিল্পী। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে ছবিটি। তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন জোবায়দুর রহমান। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সম্রাট প্রামাণিক।