রিসেট

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৬২৮

প্রকাশিত: ১৮ জুন (বুধবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

সারা দেশে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৬২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার আসামি আছেন ১ হাজার ৭১ জন। এ ছাড়া অন্যান্য অপরাধের অভিযোগে ৫৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য জানান। 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫৫৭ জনসহ মোট ১ হাজার ৬২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি একনলা বন্দুকের ব্যারেল, শটগানের গুলির খোসা ৪০টি, ১টি ড্যাগার, ৬টি ফালা, ৪টি তলোয়ার, ১টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় পাইপ গান, ৪ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, ৬ রাউন্ড শটগানের কার্তুজ, ৩টি ককটেল এবং ১টি পিস্তল উদ্ধার করা হয়েছে।