জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বৃহস্পতিবার তিনি নোয়াখালীর সুবর্নচর উপজেলার চর জব্বর ইউনিয়নের চর হাসান গ্রামে শহীদ হাসানের পারিবারিক কবরে যান।
জিয়ারত শেষে পরিবারের খোঁজ খবর নেন। তিনি শহীদ হাসানের মায়ের সামনে প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই জুলাই এর সকল শহীদ পরিবারের পাশে থাকবে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবে। এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
