রিসেট

রোইং ফেডারেশনে নতুন নেতৃত্ব

প্রকাশিত: ২৯ মে (বৃহস্পতিবার), ২০২৫ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ রোইং ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে খন্দকার মো. মাহবুবুর রহমানকে সভাপতি, মাকসুদ আলমকে সাধারণ সম্পাদক ও রাশিম মোল্লাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন । এছাড়া মোশারফ হোসেন ও ক্যাপ্টেন এস এম এ সুফিয়ান মাহমুদকে সহ-সভাপতি এবং মোস্তাক আহমেদকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- এ এইচ এম মহিউদ্দিন, মো. এমদাদ হোসেন মিয়া, নাসিরুজ্জামান চৌধুরী, আমিনুল ইসলাম রাজু, ফাইজুল ইসলাম আরিজ, মোহাম্মদ রবিউল্লাহ, এডভোকেট মু. কাইয়ুম, রবিউল আলম, মো. ফখর উদ্দিন চৌধুরী ও সাঈদ শাফায়েত হোসেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে স্বাধীনতা দিবসে প্রথম নৌকাবাইচ সমিতি গঠন করা হয়। ১৯৭৪ সালে নৌকাবাইচের নাম পরিবর্তন করে বাংলাদেশ রোইং ফেডারেশন নামকরণ করা হয়। ১৯৮২ সালে এশিয়ান রোইং, আন্তর্জাতিক আন্তর্জাতিক রোইং ও ড্রাগন ফেডারেশনের সদস্য পদ লাভ করে বাংলাদেশ রোইং রোফেডারেশন।