রিসেট

সিলেটে সেল্টার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ মে (রবিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

সিলেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট এসোসিয়েশনের (সেল্টার) ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর হোটেল ক্রাউন পার্কে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট খালেদ চৌধুরী নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি সুলতান আহমদ, সিনিয়র সহ-সভাপতি শওকত এমরান, সহ-সভাপতি মো. জিয়াউর রহমান টিটু, সাধারণ সম্পাদক মইন উদ্দিন, যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ ও কামরুল হক জুয়েল, কোষাধ্যক্ষ রায়হান হোসেন খান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাসান আহমদ খান, অফিস সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য বিষয়ক সম্পাদক সৈয়দ সুজন আহমদ, আইসিটি, মিডিয়া ও প্রচার সম্পাদক মোশারফ হোসেন, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক স্বপ্নীল আরাবি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহ সুলতান এবং হসপিটালিটি সম্পাদক জহিরুল ইসলাম রুবেল। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট খালেদ চৌধুরী, আব্দুল কাদির সুমন, বিলাল আহমদ, জামিল আহমদ, এমদাদুল হক ও আলী হায়দার বিপ্লব। উপদেষ্টা পরিষদে রয়েছেন- ফেরদৌস আলম, মো. আতিকুর রেজা চৌধুরী, মো. জাকির আলী এবং মাহবুবুল হক লস্কর। নবনির্বাচিত সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইন উদ্দিন ও যুগ্ম সম্পাদক কামরুল হক জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন- মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আলম, বৃটিশ কাউন্সিলের ইংলিশ অ্যান্ড এক্সামস বিভাগের অ্যাকাউন্ট ম্যানেজার মো. বদরুদ্দোজা, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান প্রণব কান্তি দেব, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সৈয়দ নাকিব সাদি এবং বৃটিশ কাউন্সিলের বিজনেস পারসুট অফিসার মুহিবুর রহমান।