আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। গতকাল সোমবার ইসির নির্ধারিত শাখায় উজ্জল রায় নামে এক ব্যক্তি এ আবেদন জমা দিয়েছেন। ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আবেদনে ‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের ঠিকানা উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। এছাড়া একটি মোবাইল নম্বর দেয়া হয়েছে।
দলের প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ মার্চ ২০২৫। প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ।
