টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ‘ট্রাব অ্যাওয়ার্ড ২০২৫’-এ সাংবাদিক ও ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিতে পুরস্কার পেলেন শিউলী রোজা। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্ম সেমিনার হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
এবারের আসরে সাংবাদিকতা, সংগীত, সিনেমা, নাটক, ওটিটি, ফ্যাশন ও ব্যবসায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে গুণী ব্যক্তিদের পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে শিউলী রোজা বলেন, "একটি স্বনামধন্য পুরস্কার অর্জন করা নিঃসন্দেহে গর্বের বিষয়। ট্রাব কমিটিকে ধন্যবাদ, যারা আমার কাজের স্বীকৃতি দিয়ে আরও অনুপ্রাণিত করেছেন।"
এর আগেও হিউম্যান রাইটস ও নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন শিউলী রোজা। ছয় বছরের সাংবাদিকতা ক্যারিয়ারে তিনি ইতিমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
