রিসেট

পাবনায় নারী সহকর্মীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ২৭ জানুয়ারি (সোমবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, পাবনা থেকে

পাবনা শালগাড়িয়া মহল্লার এক তরুণীকে বিয়ের প্রলোভনে সহকর্মীর দ্বারা জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। দু’জনেই এনজিওতে চাকরি করতেন। অপরাধীর নাম শোভন আল ফুয়াদ। সে সিড এনজিও কর্মকর্তা। পরে তার বিরুদ্ধে মামলা করেও বিচার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরে হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগী। ভুক্তভোগী জানান, গত বছরের অক্টোবরের ২ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলা উনাপালং মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে নভেম্বর মাসের ২৫ তারিখে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন কোর্টে ধর্ষণ মামলা দায়ের করেন। শোভন আল ফুয়াদ কক্সবাজারের উখিয়া উপজেলা উনাপালং মাছ বাজার এলাকার আব্দুস সামাদের ছেলে।  এজাহার সূত্রে জানা গেছে, কক্সবাজারের রামু উপজেলায় গত এক বছর আগে সিড নামের এক এনজিওতে পাবনার তরুণী যোগদান করেন। কর্মরত থাকা অবস্থায় তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখানো হয়। গত বছরের ২রা অক্টোবর বিয়ের কথা বলে শোভন ওই তরুণীকে নিজ বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই তরুণী বাধা দিলে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। পরে ভুক্তভোগী আরেক সহকর্মীর সহযোগিতায় সেখান থেকে ফিরে আসে। এরপর রামু থানায় মামলা করতে গেলে পুলিশ নিতে অস্বীকৃতি জানালে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার আসামি শোভন আল ফুয়াদ বলেন, আসলে কি হয়েছে আমি জানি না। বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত হচ্ছি। এ বিষয়ে পরে কথা হবে বলে ফোন কেটে দেন।