রিসেট

৭ জনকে গুলি করে হত্যা, কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশিত: ১২ জানুয়ারি (রবিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  রাজধানীর চাঁনখারপুল এলাকায় গুলি করে সাতজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিডিউটর বিএম সুলতান মাহমুদ।  তবে সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে বিএম সুলতান মাহমুদ বলেন,রাজধানীর চানখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতবিরোধী অপরাধের শাহবাগ থানার মামলায় গ্রেপ্তারকৃত আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে ট্রাইবুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন শুনানি শেষে আসামি সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি  তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে ।

উল্লেখ্য গত ৫ই আগস্ট বেলা ১১ টায় চারখারপুলে শেখ বোরহানউদ্দিন কলেজের পাশে উক্ত সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গিয়েছে। যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সে দৃশ্য। সে সকল ভিডিওর স্থিরচিত্র আজ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।