রিসেট

মুকসুদপুরে বাসচাপায় নিহত ২

প্রকাশিত: ১১ জানুয়ারি (শনিবার), ২০২৫ Archive 2022Source: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে স্বাভাবিক হয়। রাজৈর থানার ওসি মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন, মোটরসাইকেলচালক তুহিন শেখ (৩০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে ও আরোহী মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রথখোলা নামক স্থানে মাদারীপুরগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস, ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলচালক ও আরোহী গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, বাসচাপায় মোটরসাইকেলের দু’জন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।