রিসেট

সাবেক এমপি কবির উদ্দিন আহমেদ আর নেই

প্রকাশিত: ২ জানুয়ারি (বৃহস্পতিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ মুক্তকারী মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার কবির উদ্দিন আহমেদ (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ বিএনপি প্রতিষ্ঠাকালীন সময়ে জেলা বিএনপির অন্যতম নেতা এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর তাঁর নেতৃত্ব কিশোরগঞ্জ শহর পাক হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধের পর তিনি নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।