সুনামগঞ্জের তাহিরপুরে তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ উপজেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ তথ্য কমিশন সচিব মো. আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ তথ্য কমিশনের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন, উপ-পরিচালক (প্রশাসন) হেলাল আহমেদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুনাব আলী, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, এমএ রাজ্জাক, এনজিও প্রতিনিধি ইয়াহিয়া সাজ্জাদ প্রমুখ।
