রিসেট

শেয়ার লেনদেনে কারসাজি, সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

শেয়ার বাজার কেলেঙ্কারিতে সাকিব আল হাসানের নাম এসেছিল অনেক আগেই। এবার এখানে কারসাজির দায়ে জাতীয় দলের এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ  অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সাকিবের সঙ্গে আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মূলত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।