রিসেট

পূর্ণমাত্রায় চালু জাতীয় জরুরি সেবা ৯৯৯

প্রকাশিত: ১৩ আগস্ট (মঙ্গলবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। মঙ্গলবার সকালে এ তথ্য জানানো হয়।

বর্তমানে ৯৯৯ হেল্পলাইনে ১০০টি ওয়ার্ক স্টেশন রয়েছে এবং একবারে ১২০টি কল রিসিভ করার সক্ষমতা রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সহিংসতা ও সংঘর্ষে গত ৬ অগাস্ট থেকে দেশের থানাগুলোতে পুলিশ না থাকায় এ সেবাটি অকার্যকর হয়ে পড়েছিল।