রিসেট

জাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৯ জুলাই (মঙ্গলবার), ২০২২ Archive 2022Source: জাবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহাম্মদ মান্নাফীর ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের মীর মশাররফ হোসেন হলের গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শাখা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, বাংলাদেশের আশা-আকাক্সক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার ইমেজ ক্ষুণ্ন করার জন্য এমন পাগলের প্রলাপ করছে এই আওয়ামী নেতা। যেখানে মানুষ নিজের ভালো কর্ম দিয়ে মানুষের কাছে জনপ্রিয় হতে চায় সেখানে আওয়ামী নেতারা নিজেদেরকে কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে মানুষের কাছে পরিচিত করতে চায়। প্রকৃতপক্ষে এমন বক্তব্যের মাধ্যমে জনগণের কাছে তারা নিগৃহীত হচ্ছে। এমন পাগলদের অচিরেই পাগলা গারদে পাঠিয়ে শাস্তির দাবি জানাই। অন্যথায় ছাত্রদলের নেতাকর্মীরা এর সমুচিত জবাব দেবে। এ সময় উপস্থিত ছিলেন, জাবি ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, সেলিম রেজা, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির মার্জুক, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, রাকিবুল ইসলাম শুভ, আরিফুজ্জান আরিফ, জুয়েল তালুকদার, নাইমুল হাছান কৌশিক, আমিন আল রাজী, আহম্মদ উল্লাহ, শরিফুল ইসলাম, হোসাইন আল রাশেদ বাদল, হাসান, দেওয়ান আলাউদ্দিন, রাজু হাসান রাজন, মুরাদ হাসান, সাব্বির হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।